রাজ্য সম্পাদকের পদে ৬৫ বছর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৮ সাল থেকে ৬৫ বছর ধরে টানা দলীয় পদে আছেন ফরোয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গের রাজ্য শাখা সম্পাদক অশোক ঘোষ। তাঁর বয়স এখন ৯১ বছর। এখনো তিনি নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। অশোক ঘোষের এ নজিরকে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি দিয়েছে। শুক্রবার লিমকা বুক কর্তৃপক্ষের এক চিঠিতে এ স্বীকৃতির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৩ সালের লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ছবিসহ ঠাঁই পাবে অশোক ঘোষের এ সাফল্যের কথা। ১৯৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। এটি বামফ্রন্টের অন্যতম শরিক দল।