রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরোধ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনের দিন-তারিখ নিয়ে সরকার ও নির্বাচন দপ্তরের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। রাজ্য সরকার পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগেই গত মাসে নির্বাচন করতে চেয়েছিল। এতে সাড়া দেননি রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। আগামী মাসেই নির্বাচন করার বিষয়ে সম্প্রতি সম্মত হয় রাজ্য সরকার এবং নির্বাচন দপ্তর। কিন্তু পরে আবার বাদ সাধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। তারা চায় নির্বাচন হবে একটি নির্দিষ্ট তারিখে এবং তা হবে রাজ্যের নিরাপত্তা বাহিনীর অধীনে। এতে আপত্তি তোলে নির্বাচন কমিশন। তারা রাজ্য সরকারের কাছে তিন দফায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পাঠায়। সেই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগের প্রস্তাবও দেয়। এসব প্রস্তাবের ব্যাপারে আপত্তি তোলে রাজ্য সরকার। পরে রাজ্য সরকার দুই দফায় নির্বাচন করার প্রস্তাব দিলেও নির্বাচন দপ্তর তাতে এখনো সম্মতি দেয়নি। নির্বাচন দপ্তর তিন দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো অনড় রয়েছে।