রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত চান ভারতের রেল প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারির ঘটনায় তদন্ত করতে হলে তা রাজ্য সরকারের বিরুদ্ধে করা উচিত বলে মনে করেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী। গতকাল রোববার ডানকুনিতে রেলের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কাছে এমন অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সারদা কাণ্ডের তদন্ত যদি করতেই হয়, তবে তা রাজ্য সরকারের বিরুদ্ধে করা উচিত।’

এদিকে গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ কুনাল ঘোষ সারদা কেলেঙ্কারির ঘটনায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তের দাবি জানান। তিনি বলেন, সিবিআই তদন্ত করলেই কারা এতে যুক্ত, তা বেরিয়ে আসবে।
গত শুক্রবার কলকাতা পৌর করপোরেশনের বউবাজার এলাকায় এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে কুনাল ঘোষসহ তৃণমূলের চার সাংসদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ ঘোষণা করে কড়া সমালোচনা করেন। এর পরপরই চার সাংসদের মধ্যে তিন সাংসদকে দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই তিন বিদ্রোহী সাংসদ হলেন কুনাল ঘোষ, তাপস পাল ও শতাব্দী রায়। তবে অপর বিদ্রোহী সাংসদ সোমেন মিত্রকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, বিক্ষুব্ধ তৃণমূল সাংসদেরা তাঁদের দলে যোগ দিতে চাইলে স্বাগত। ‘কংগ্রেসে প্রত্যেককে স্বাগত’।