রাজ্যপালের পদ ছাড়লেন নারায়ণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষের সাত মাস আগে গতকাল সোমবার পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল (গভর্নর) এম কে নারায়ণন। ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
ভারতে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন বিগত ইউপিএ সরকার মনোনীত রাজ্যপালদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও কংগ্রেস মনোনীত রাজ্যপালদের অবিলম্বে সরিয়ে সেখানে বিজেপির প্রবীণ নেতাদের বসাতে চাইছে।
উত্তর প্রদেশের রাজ্যপাল বি এল যোশী, ছত্তিশগড়ের শেখর দত্ত ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। গোয়া, রাজস্থান, নাগাল্যান্ড এবং উত্তরাখন্ডের রাজ্যপালও সরে দাঁড়াচ্ছেন।
আগামী মাসে সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই রাজ্যপাল নিয়োগপর্ব শুরু হয়ে যাবে।