রাজ্যসভায় সংবিধান সংশোধন বিল পাসের চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির পদোন্নতিতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কোটাব্যবস্থার পথ প্রশস্ত করতে আনা একটি সংবিধান সংশোধন বিল ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাসের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাজবাদী পার্টি ও শিবসেনার সাংসদদের তীব্র বাধার মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়।কোটাব্যবস্থা নিয়ে এর আগে উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে সংবিধানের ধারায় সংশোধনী এনে গত বুধবার রাজ্যসভায় সংবিধান সংশোধন বিলটি তোলা হয়। গতকাল চেষ্টা করা হয় এটি পাসের। সরকারি কর্মচারীবিষয়ক প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী বিলটি পাসের উদ্যোগ নেন।তবে, আগের দিনের মতোই গতকালও সমাজবাদী পার্টি ও শিবসেনার সাংসদেরা বিল পাসের প্রস্তাবে তুমুল হইচই ও বিশৃঙ্খলা শুরু করেন। পিটিআই।