রাতকো ম্লাদিচ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া বসনিয়ার সার্ব সেনাবাহিনীর সাবেক প্রধান ও ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত রাতকো ম্লাদিচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেদারল্যান্ডের হেগ শহরে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কার্যক্রম চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ম্লাদিচ। পরে আদালতকক্ষ থেকেই তাঁকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়।আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখপাত্র নেরমা জেলাকিক নেরমা বলেন, আদালতে তখন সাক্ষী হিসেবে উপস্থিত থাকা জাতিসংঘের সাবেক রাজনৈতিক পরামর্শক ডেভিড হারল্যান্ড তথ্য-প্রমাণ উপস্থাপন করছিলেন। হঠাৎ বিচারক আলফনস ওরি লক্ষ করেন, ম্লাদিচকে অসুস্থ দেখাচ্ছে। এরপর বিচার কার্যক্রম মুলতবি ঘোষণা করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। বসনিয়া যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধসহ ১১ ধরনের অভিযোগে ম্লাদিচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চলছে। এএফপি।