রানওয়ের অনেক দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে গত সপ্তাহে যে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎমা, বোন ও তাঁর স্বামী মারা গেছেন, সেটি রানওয়ের অনেক দূরে অবতরণ করেছিল। তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে উড়োজাহাজটির পাইলট তা করতে বাধ্য হন। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ইতালির মিলান থেকে উড়ে হ্যাম্পশায়ারের ব্ল্যাকবুশে বিমানবন্দরে অবতরণের সময় ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে জর্ডানি চালকসহ চার আরোহীর মৃত্যু হয়।
গার্ডিয়ান