রানওয়ের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এয়ার কানাডা বিমান সংস্থার একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যাওয়ায় ২৫ জন আরোহী সামান্য আহত হয়েছেন। গতকাল রোববার ভোররাতে কানাডার নোভা স্কশিয়া প্রদেশের হ্যালিফ্যাক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণ জানা যায়নি। তবে আবহাওয়া বিভাগ তুষারপাত ও কুয়াশার পূর্বাভাস দিয়েছিল। ঘটনার সময় বিমানবন্দরে বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে কাজ চলছিল। তবে রানওয়েতে আলো ছিল। বিদ্যুতের তারে উড়োজাহাজের ডানা জড়িয়ে গিয়েছিল—এ রকম একটি খবরের সত্যতা নিশ্চিত করেননি স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র পিটার স্পারওয়ে।
এএফপি