রানি এলিজাবেথ হাত মেলালেন সাবেক আইআরএ কমান্ডারের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল বুধবার আইরিস রিপাবলিকান আর্মির (আইআরএ) সাবেক কমান্ডার মার্টিন ম্যাকগিনেসের সঙ্গে করমর্দন করেছেন। একে উত্তর আয়ারল্যান্ডের শান্তি-প্রক্রিয়ার ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।রানির সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস সূত্র জানায়, উত্তর আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গতকাল রাজধানী বেলফাস্টে রুদ্ধদ্বার বৈঠক করেন। ম্যাকগিনেস এখন উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।রানি ও ম্যাকগিনেসের করমর্দনের দৃশ্য এক দশক আগে ছিল অকল্পনীয় বিষয়। তখন আইআরএ ব্রিটিশ সেনাবাহিনীকে উত্তর আয়ারল্যান্ডে দখলদার বাহিনী ভাবত। আর রানি এলিজাবেথ যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান। ম্যাকগিনেস আইআরএর জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্ব পালনের সময় ১৯৭৯ সালে তাঁদের বোমা হামলায় নিহত হন রানির চাচাতো ভাই লুইস মাউন্টব্যাটেন। এএফপি।