রানি এলিজাবেথ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল রোববার পাকস্থলীতে প্রদাহজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বাকিংহাম প্রাসাদ থেকে এ কথা বলা হয়।প্রাসাদের একজন মুখপাত্র বলেন, ৮৬ বছর বয়স্ক রানিকে চিকিৎসার জন্য গতকাল লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে নেওয়া হয়। প্রাসাদ সূত্রে বলা হয়, রোম সফরসহ রানির চলতি সপ্তাহের সব কর্মসূচি বাতিল অথবা স্থগিত করা হয়েছে। প্রাসাদ সূত্রে আরও বলা হয়, রোববার রানিকে একটি ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। মনোবলের দিক থেকে তিনি অটুট রয়েছেন। বিবিসি।