রানি এলিজাবেথ-১-এর পোর্ট্রেটের পরিচিতি উদ্ঘাটনে অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের রানি এলিজাবেথ-১-এর দুটি বিখ্যাত পোর্ট্রেটের পরিচিতি উদ্ঘাটনে আরও এক ধাপ এগিয়ে গেছেন চিত্রশিল্পী ঐতিহাসিকেরা। যুক্তরাজ্যের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির এক বিশ্লেষণে দেখা গেছে, রানি এলিজাবেথ-১-এর দুটি পোর্ট্রেট একই ধরনের দুটি গাছের দুটি খণ্ডে আঁকা।১৬ শতকের এই পোর্ট্রেট দুটি চিত্রশিল্পী নিকোলাস হিলিয়ার্ডের চিত্রকর্ম হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত হয়ে আসছে। ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পরিচালক তারনিয়া কপার বলেন, নতুন এক গবেষণায় দেখা গেছে, সম্ভবত হিলার্ড অথবা তাঁর কোনো সহকর্মী এই পোর্ট্রেট দুটি এঁকেছেন। গবেষকেরা প্রায় নয় সপ্তাহ ধরে ওই পোর্ট্রেট দুটির ওপর গবেষণা করে কিছু বিষয়ে একমত হয়েছেন। তাঁদের মতে, রানি এলিজাবেথ-১-এর পোর্ট্রেট দুটি একই স্টুডিও থেকে এসেছে এবং একই ধরনের দুটি ওক গাছ থেকে সংগৃহীত কাঠের ওপর আঁকা হয়েছে। আর এই পোর্ট্রেট দুটি এমন সময় আঁকা হয়েছে, যখন রানি এলিজাবেথ-১-এর বয়স ছিল ৪০ বছরের কাছাকাছি, যা ছিল তাঁর শাসনের প্রথমার্ধ।ওই পোর্ট্রেট দুটির শিরোনাম হলো ‘পেলিকান ও ফিনিক্স’। গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এই পোর্ট্রেট দুটি একসঙ্গে আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে প্রদর্শিত হবে। ১৯৮৩ সালে লন্ডনের ভিক্টোরিয়া ও আলবার্ট জাদুঘরে সর্বশেষ এই চিত্রকর্ম দুটি একসঙ্গে প্রদর্শিত হয়।—বিবিসি অবলম্বনে