রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশবের ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশবের দুর্লভ কিছু আলোকচিত্র প্রকাশ করা হয়েছে। এসব আলোকচিত্র দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল। রানির ৮৪তম জন্মদিন উপলক্ষে গত বুধবার এগুলো প্রকাশ করা হয়।একটি ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরা সাত মাস বয়সী প্রিন্সেস এলিজাবেথ মায়ের কোলে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। অন্য একটি ছবিতে প্রিন্সেস এলিজাবেথকে তাঁর বাবা ষষ্ঠ জর্জ ও মা রানি এলিজাবেথের সঙ্গে দেখা যায়। এসব ছবি ১৯২৬ ও ১৯২৭ সালে তোলা। ছবিগুলো ছিল প্রিন্সেসের মায়ের কাছে চামড়ার ফ্রেমে বন্দীঅবস্থায়। ছবিগুলো তোলেন সে সময়ের ইংল্যান্ডের বিখ্যাত আলোকচিত্রী মারকাস অ্যাডামস। অ্যাডামস ব্রিটিশ রাজপরিবারের ১৯২৬ থেকে ১৯৫৬ সালের মধ্যে দুই প্রজন্মের শিশুদের ছবি তুলে রেকর্ড গড়েছেন। ‘মার্কাস অ্যাডামস: রয়্যাল ফটোগ্রাফার্স’ নামের একটি বইয়ে তাঁর তোলা বিখ্যাত ছবির মধ্যে এলিজাবেথের শিশুকালের ছবিও রাখা হয়েছে। রানির ৮৪তম জন্মদিন উপলক্ষে উইন্ডসর প্রাসাদে আয়োজন করা হচ্ছে অ্যাডামসের আলোকচিত্র প্রদর্শনী। সেখানে রানির শৈশবের ছবিগুলো প্রদর্শন করা হবে। রানি এলিজাবেথ আলেক্সজান্দ্রা ম্যারির জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। তিনি ছিলেন মা-বাবার প্রথম সন্তান। সূত্র: ওয়েবসাইট