রানির সিংহাসনের হীরকজয়ন্তীতে মাতোয়ারা যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছর পূর্তিতে মাতোয়ারা দেশটির জনগণ। বর্ণিল হয়ে ওঠা শহর লন্ডনের রাস্তায় রাস্তায় হীরকজয়ন্তী উৎসব ঘিরে নানা আয়োজন। ২ জুন এপসম ডার্বিতে ঘোড়ার দৌড় দেখবেন রানি। ৩ জুন টেমস নদীতে রাজপরিবারের সদস্যদের নিয়ে সাত মাইল দীর্ঘ বিচিত্র হাজার নৌকার বহরে থাকবেন রানি। একই দিন দেশটিতে লোকজন দুপুরের খাবার প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করে খাবে, সম্প্রীতির প্রতীক হিসেবে। ৪ জুন রানির বাকিংহাম প্যালেসে ঐতিহাসিক জুবিলি কনসার্টের আয়োজন করেছে বিবিসি। ৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে সেইন্ট পল ক্যাথিড্রলে প্রার্থনা সভায় মিলিত হবেন রানি।