রাফসানজানির মেয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানির মেয়ে ফাইজে হাসেমিকে গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। গতকাল রোববার তেহরানের সরকারি আইনজীবীরা এক বিবৃতিতে এই তথ্য জানান।গ্রেপ্তারের পর সাজা ভোগের জন্য ফাইজেকে তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে পাঠানো হয়েছে। ২০০৯ সালের নির্বাচনে দ্বিতীয় দফায় মাহমুদ আহমাদিনেজাদ নির্বাচিত হওয়ার পর বিরোধীরা জাল ভোটের অভিযোগে আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে ফাইজে হাসেমিসহ হাজার হাজার প্রতিবাদকারীকে তখন গ্রেপ্তার করা হয়। পরে ফাইজে হাসেমিকে ছেড়ে দেওয়া হলেও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছর আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হয়। আদালতে দোষী সাব্যস্ত হলেও এত দিন তাঁকে শাস্তি ভোগ করতে হয়নি। এএফপি।