প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তাঁদের আইনজীবীরা গতকাল মঙ্গলবার এ কথা জানান।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত। চলতি মাসের শুরুর দিকে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ে আদালত বলেন, ‘ওই মামলা সবচেয়ে বিরলের মধ্যেও বিরল শ্রেণীতে পড়ে।’ আসামিদের দণ্ড কমানোর আবেদন প্রত্যাখ্যান করেন আদালত।
ওই ছাত্রী গত বছরের ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামিকে গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিল্লির হাইকোর্টে নেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী এপি সিং বলেন, ‘আমরা ওই রায়কে চ্যালেঞ্জ করছি।’ আজ বুধবার থেকে শুনানির নির্দেশ দিয়েছেন আদালত। বিবিসি।