প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রাশিয়া ও চীন সফরের উদ্দেশে আজ রোববার দেশত্যাগ করছেন। দেশের সরকারপ্রধান হিসেবে সম্ভবত এটিই হবে তাঁর সর্বশেষ গুরুত্বপূর্ণ বিদেশ সফর।
মনমোহন সিংয়ের এ সফরে রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং দীর্ঘদিনের সীমান্ত বিরোধনিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ভারতের সঙ্গে দেশ দুটির জ্বালানি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হতে পারে।
চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধনিষ্পত্তির ব্যাপারে বড় ধরনের অগ্রগতির ব্যাপারেও আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং গত শুক্রবার বলেন, চীনের সঙ্গে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হবে মনমোহনের চার দিনব্যাপী সফরে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
মনমোহন সিং আজ রাতে মস্কো পৌঁছাবেন। এএফপি।