রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় তাতারস্তানের একটি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
জরুরি দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাতারস্তান এয়ারলাইনসের উড়োজাহাজটি মস্কো থেকে উড্ডয়ন করে। সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে তাতারস্তানের রাজধানী কাজান বিমানবন্দরে সেটি বিধ্বস্ত হয়।
তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করামাত্রই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এএফপি