রাশিয়ায় নতুন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের সেনাপ্রধান জেনারেল নিকোলাই মারাকভকে গতকাল শুক্রবার বরখাস্ত করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মাত্র তিন দিন আগে প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদিয়োকভকে বরখাস্ত করার পর পুতিন সেনাপ্রধানের পদে এই রদবদল আনলেন। জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বিদায়ী সেনাপ্রধান নিকোলাই মারাকভের অধীনে ১৮ মাস ডেপুটি হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চেচনিয়া অভিযানের দায়িত্ব পালন করেছেন। বিবিসি।