রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ করা হবে। পর্যবেক্ষকসহ প্রায় সব মহলের ধারণা, নির্বাচনে জিতে তৃতীয় মেয়াদে আবার ক্রেমলিনের ক্ষমতায় ফিরতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।ভোটের আগে জনমত জরিপের ভিত্তিতে বলা হচ্ছে, ৫৯ বছর বয়স্ক সাবেক কেজিবি এজেন্ট পুতিন প্রথম দফার ভোটেই ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির গেন্নাদি ইয়ুগানোভ ১৫ শতাংশ ভোট পেয়ে থাকবেন দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানের জন্য লড়াইটা হতে পারে মিখাইল প্রোখরভ ও ভ্লাদিমির ঝিরিনভস্কির মধ্যে। আর পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার সের্গেই মিরোনভ সবার পিছে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।গত ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে আন্দোলন-বিক্ষোভ শুরু করে বিরোধীরা। সেই বিক্ষোভ এখন পুতিনবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ায় এত ব্যাপক বিক্ষোভ এর আগে হয়নি। এ নিয়ে বেশ উত্তেজনা আছে। একই সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে পশ্চিমারা। এই বিক্ষোভের মধ্যে অনেকে আরব বিশ্বের অভ্যুত্থানের ছায়াও দেখেছিল।নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্রেমলিন কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। এএফপি।