রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন স্নোডেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম শেভচেঙ্কোর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, গতকাল রোববার রাতে স্নোডেনের পক্ষ থেকে আশ্রয়ের আবেদন করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
৩০ বছর বয়সী স্নোডেন মস্কো বিমানবন্দরের একটি হোটেলে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্নোডেনের সর্বশেষ অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা তাঞ্জানিয়ায় বক্তৃতা দেওয়ার সময় বলেন, স্নোডেনের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করেছে ওয়াশিংটন ও মস্কো। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি রাশিয়ার সরকার আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত সাধারণ প্রক্রিয়া ও সাধারণ বিনিময় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।