রাশিয়ার ভূমিকার প্রশংসায় কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

সিরিয়ার রাসায়নিক অস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়ে দামেস্ককে রাজি করানোর ক্ষেত্রে রাশিয়ার উদ্যোগের প্রশংসা করেছেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। তিনি বলেন, রাশিয়ার উদ্যোগ সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলা এড়াতে সাহায্য করেছে।
কিউবার গণমাধ্যমে গত শনিবার ‘অমোছনীয় স্মৃতি’ শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে বিপ্লবী নেতা কাস্ত্রো এ কথা বলেন। যদিও ওই লেখায় তারিখ উল্লেখ রয়েছে ১০ সেপ্টেম্বর। ওই দিনই সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজি করায় রাশিয়া।
কিউবার এই বিপ্লবী তাঁর নিবন্ধে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালালে লাখ লাখ সাধারণ মানুষের প্রাণহানি ঘটবে, যা দেশটিকে আরও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। কাস্ত্রো বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ‘সম্ভবত আসন্ন একটি বৈশ্বিক দুর্যোগ এড়াতে’ দারুণ অবদান রাখলেন। কাস্ত্রো আরও বলেন, মার্কিন জনগণও এর বিরোধিতা করছে। কারণ তারা জানে, এতে পুরো মানবতাই আক্রান্ত হয়ে পড়বে।
গত আগস্টে কাস্ত্রো বলেছিলেন, সিরিয়ায় মার্কিন হামলা হলে তা আরব বিশ্বের জনগণের বিরুদ্ধে গণহত্যার শামিল হবে। সিনহুয়া।