রাশিয়াকে ন্যাটোর সহযোগিতা স্থগিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়াকে সব ধরনের সামরিক ও বেসামরিক সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল মঙ্গলবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে রাশিয়া ক্রিমিয়াকে অবৈধভাবে তার সঙ্গে সংযুক্ত করায় এর নিন্দা জানান এবং দেশটির প্রতি তাঁদের সব ধরনের সহযোগিতা স্থগিত করেন।

ক্রিমিয়াকে অবৈধভাবে সংযুক্তির পর থেকে গতকাল প্রথমবারের মতো ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বিবিসি।