রাশিয়ার কাছ থেকে জঙ্গি বিমান কিনছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন রাশিয়ার কাছ থেকে ২৪টি জঙ্গি বিমান ও চারটি ডুবোজাহাজ কিনছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে চীনের পিপলস ডেইলির খবরে বলা হয়, ২৪টি সু-৩৫ জঙ্গি বিমান ও চারটি লাদা-শ্রেণীর ডুবোজাহাজ কেনার চুক্তি হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়ার সফরের আগে আগে। গত এক দশকে রাশিয়ার কাছ থেকে চীনের এটিই সবচেয়ে বড় ধরনের সামরিক প্রযুক্তি কেনার ঘটনা। তবে এতে কী পরিমাণ অর্থ লাগছে, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।জাপানের সঙ্গে পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সামরিক শক্তি আরও বৃদ্ধির চেষ্টা করছে চীন।খবরে বলা হয়, দুটি ডুবোজাহাজ রাশিয়ায় ও অন্য দুটি চীনে তৈরি করা হবে। এ ছাড়া সামরিক প্রযুক্তি উন্নয়নে চীনকে নানা সহযোগিতা দেবে রাশিয়া। শি গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত মস্কো সফর করেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এএফপি।