রাশিয়ার নিখোঁজ উড়োজাহাজের সন্ধান ইন্দোনেশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার নিখোঁজ সুখোই সুপারজেট যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির কাছে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উড়োজাহাজের উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেছেন, গত বুধবার নিখোঁজ হওয়া বিমানের যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র গাগাহ প্রাকোসো বলেন, ‘আমরা ঘটনাস্থলে উদ্ধার-তৎপরতা চালাচ্ছি। বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে।’ তবে ঠিক কতটি লাশ পাওয়া গেছে তা তিনি নিশ্চিত করে বলেননি।গত বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় পূর্ব জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমানবন্দর থেকে আকাশে উড়ে রাশিয়ায় নির্মিত বিমান সুখোই সুপারজেট-১০০। আকাশে ওড়ার প্রায় ৫০ মিনিটের মধ্যে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলেও জানান ওই কর্মকর্তা। এটি ছিল বিমানটির দ্বিতীয় ফ্লাইট। এএফপি ও রয়টার্স।