রাশিয়ার বন বিভাগের প্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক দাবানল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দেশটির বন বিভাগের প্রধান অ্যালেক্সি সাভিনভকে বরখাস্ত করেছেন। পুতিনের ডেপুটি ভিক্টর মাস্লিয়াকভকে সাভিনভের স্থলাভিষিক্ত করা হয়েছে।গত শুক্রবার রাশিয়ার উচ্চপর্যায়ের এক সিদ্ধান্তে বরখাস্ত হন বন বিভাগের কর্মকর্তা অ্যালেক্সি সাভিনভ। তাঁর বিরুদ্ধে দেশটিতে দাবানল নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ আনা হয়েছে।তবে সমালোচকেরা বলছেন, ব্যর্থতার দায়ভার পুতিনকেও নিতে হবে এবং রাশিয়ার সুবিশাল বনভূমিকে বিকেন্দ্রীকরণের আওতায় এনে আইন প্রণয়নে পুতিনকে সচেষ্ট হতে হবে। রাশিয়ায় ভয়াবহ ওই দাবানলে দেশটির লাখ লাখ হেক্টর বন ধ্বংস হয়েছে। এতে ৫০ ব্যক্তি নিহত হয়। এ ছাড়া মস্কো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সমালোচকদের দাবি, রাশিয়ায় ৮০ কোটি ৯০ লাখ হেক্টর জমিতে বনভূমি রয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের মোট বনভূমির দ্বিগুণ। কিন্তু ২০০৬ সালে পাস করা আইনটি বনভূমির দেখভালের ক্ষেত্রে বন বিভাগের ক্ষমতা অনেকটাই হ্রাস করেছে। বিবিসি।