রাশিয়ার মন্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা নিয়ে একজন রুশ কর্মকর্তার মন্তব্যকে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক কমিশনার কনস্টানটিন ডলগভ সম্প্রতি শিয়া সম্প্রদায়ের বিক্ষোভে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে ওই মন্তব্য করেন। সৌদি কর্তৃপক্ষ গত শনিবার এক বিবৃতিতে রুশ কর্মকর্তার মন্তব্য নাকচ করে দিয়ে বলেছে, মস্কোর ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার ‘নৃশংস হত্যাকাণ্ড’ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি এ মন্তব্য করেছেন।গত সপ্তাহে বিবৃতিতে ডলগভ কাতিফে পুলিশ ও শিয়া বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। এএফপি।