রাশিয়ায় তিন পাঙ্ক শিল্পীর আপিলের শুনানি স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার আদালত পাঙ্ক ব্যান্ড দল পুশি রায়টের তিন শিল্পীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আপিলের শুনানি গতকাল সোমবার ১০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। ওই তিন শিল্পীকে মস্কোর প্রধান ক্যাথেড্রাল ক্রিস্ট দ্য সাভিওরে ক্রেমলিনবিরোধী প্রতিবাদী সংগীত পরিবেশন করায় দায়ের করা মামলায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই রক-শিল্পীরা।মস্কোর আদালতে গতকাল অভিযুক্ত তিন রক-শিল্পী মারিয়া আলেওখিনা (২৪), নাদেজদা তোলোকোনিকোভা (২২) এবং ইয়েকাতেরিনা সামুতসেভিচ (৩০) উপস্থিত ছিলেন। এ সময় সামুতসেভিচ অভিযোগ করেন, তাঁদের হয়ে লড়তে পৃথক একজন আইনজীবীর জন্য তিনি বারবার আবেদন জানানোর পরও তা দেওয়া হচ্ছে না। বিবিসি।