রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ গ্রপ্তোর পঁাচ শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী দল ব্যাপক বিক্ষোভ করছে। পুলিশ পঁাচ শতাধিক বিক্ষোভকারীকে গ্রপ্তোর করেছে। আইন অমান্য করে বিক্ষোভ করায় পুতিনবিরোধী তিন নেতার কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ গ্রপ্তোর অভিযানের প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বিরোধী দলগুলো। এদিকে রাশিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। নির্বাচন-সংশি্লষ্ট সহিংস ঘটনাগুলোর তদনে্তরও আহ্বান জানিয়েছে তারা। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন জয়লাভ করেন। আগামী মে মাসে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন পুতিন।রাশিয়ার পুলিশ সূত্র জানায়, গত সোমবার তারা রাজধানী মস্কো থেকে ২৫০ বিক্ষোভকারীকে গ্রপ্তোর করেছে। সেন্ট পিটার্সবার্গ থেকে ৩০০ জনকে গ্রপ্তোর করা হয়।সোমবার মস্কোর কেন্দ্রস্থলে পুসকিন স্কয়ারে পুতিনবিরোধী প্রায় ২০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তারা Èরাশিয়াকে হঁ্যা, পুতিনকে না' বলে স্লোগান দেয়। শানি্তপূর্ণভাবেই এ বিক্ষোভ চলছিল। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। পরে পুলিশ গ্রপ্তোর অভিযান শুরু করে। এ সময় দেশটির দুর্নীতিবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রপ্তোর করা হয়। এ ছাড়া ওই স্কয়ার থেকে বিরোধী দলের নেতা সার্জেই উদালতসভ ও ইলওয়া ইয়াসিনকে গ্রপ্তোর করা হয়। গ্রপ্তোরের পর ইয়াসিন পুলিশের গাড়ি থেকে ফোনে স্থানীয় একটি টেলিভিশনে অভিযোগ করেন, Èজনতা শান্তভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছিল। পুলিশ বিনা উসকানিতে তাদের গ্রপ্তোর করা শুরু করে।' আইন অমান্য করে বিক্ষোভ করায় ইয়াসিনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অ্যালেক্সি নাভালনি ও সার্জেই উদালতসভকে দুই হাজার রুবল করে জরিমানা করা হয়েছে।সোমবারই রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অনেক বিক্ষোভকারীকে গ্রপ্তোর করে পুলিশ।এদিকে সেন্ট পিটার্সবার্গে পুতিনবিরোধীরা অনুমতি না নিয়ে বিক্ষোভ করার অভিযোগে অনেক বিক্ষোভকারীকে গ্রপ্তোর করা হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, এখানে মোট ৩০০ জন বিক্ষোভকারীকে গ্রপ্তোর করা হয়েছে।বিরোধীদের রাজপথে মোকাবিলা করতে পুতিনের পক্ষেও সমাবেশ হয়েছে। ক্রেমলিনের সামনে ওই সমাবেশে পুতিনের অন্তত ১৫ হাজার সমর্থক যোগ দেয়। তারা Èআমাদের জয় রক্ষা করতে হবে' বলে কর্মসূচি দেয়।পুতিনবিরোধীরা গতকাল আইন অমান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তাদের এ কর্মসূচি বন্ধ থাকবে। এরপর তারা আরও বড় আকারে কঠোর কর্মসূচি পালন করবে। এএফপি।