রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবেরিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার এক বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, ক্রাসনোইয়ার্সক থেকে ছেড়ে আসা রুশ আঞ্চলিক বিমান সংস্থার বিমানটি ইগারকা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ১১ জন নিহত হন। পরে গতকাল হাসপাতালে আরও একজন মারা যান।ধ্বংসস্তূপ থেকে বিমানের তিন ক্রু-সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা জানায়, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে ও আঘাতজনিত ক্ষতের সৃষ্টি হয়েছে। এএফপি।