রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার দক্ষিণের শহর ভ্লাদিকাভস্কোয় বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অনেকেই বলছে এটি গাড়িবোমা বিস্ফোরণ হতে পারে।উত্তর ওসেথিয়া অঞ্চলের প্রধান শহর ভ্লাদিকাভস্কো। এ শহরের কেন্দ্রের একটি মার্কেটের পাশেই এ বিস্ফোরণ ঘটে।—বিবিসি অনলাইন