প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে ক্ষমতাসীন দলের জয়লাভের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার দেশটিতে এযাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়। এদিকে, কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর বিক্ষোভকারীরা আজ শনিবার মস্কোয় একটি শোভাযাত্রা আয়োজনের অনুমতি পেয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন রাশিয়ার ৬৭ বছরের পুরোনো একটি অ্যালুমিনিয়াম কারখানা ও তিন হাজার শ্রমিকের চাকরি রক্ষার উদ্যোগ নিয়েছেন। নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি ওয়েবসাইটে বলা হয়, অধিক বিদ্যুৎ খরচের কারণে ওই কারখানা ও শোধনাগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। রয়টার্স ও এএফপি।