রাশিয়ায় হাসপাতালে আগুন, নিহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে রামেনস্কি গ্রামের একটি মনোরোগ হাসপাতালে গতকাল শুক্রবার ভোর রাতে আগুন লেগে কমপক্ষে ৩৮ জন মারা গেছে। নিহত ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৭৬ বছর।কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত দুইটার দিকে হাসপাতালটির ছাদে প্রথমে আগুন লাগে। দ্রুত তা হাসপাতালের সর্বত্র ছড়িয়ে পড়ে। এএফপি।