রাশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সাইবেরিয়ায় এক হেলিকপ্টার দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার ১৯ জন নিহত হয়েছে।ইন্টারস্টেট অ্যাভিয়েশন কমিটির এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাকবলিত এমআই-৮ হেলিকপ্টারে ১১ জন শিশুসহ ২৫ জন যাত্রী ছিল। এ ছাড়া ক্রু সদস্য ছিলেন তিনজন। এটি আগুন লাগা অবস্থায় শাখা প্রজাতন্ত্রের (ইয়াকুতিয়া) দেপুতাতস্কি গ্রাম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে পড়ে যায়। বিরূপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট। সাইবেরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে সেখানে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এএফপি ও বিবিসি।