রাষ্ট্রদূতকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার রাষ্ট্রদূতসহ চারজন কূটনীতিককে গত বৃহস্পতিবার বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। দেশটি ত্যাগের জন্য তাঁদের গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। পানামার উপপররাষ্ট্রমন্ত্রী মায়ার আরোসেমিনা এসব কথা জানিয়েছেন। গত বুধবার পানামার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলা। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে পানামা মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাদুরো। বিবিসি।