রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আজ সোমবার অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বিশেষ আদালত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন মোশাররফ।