রাষ্ট্রদ্রোহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির সাবেক প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। দেশটির সরকার গত শুক্রবার জানায়, গত বছর এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত তুরের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে ওই মামলা দায়ের করা হয়। অভিযোগে আরও বলা হয়, তিনি মালির সশস্ত্র বাহিনীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হন এবং বিদেশি বাহিনীকে জাতীয় ভূখণ্ড দখলে বাধা দিতে পারেননি। উত্তরাঞ্চলীয় তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের দমনে তুরের ব্যর্থতার কারণেই ২০১২ সালে অভ্যুত্থান হয়েছিল। এতে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলের দুই-তৃতীয়াংশ দখল করে নিতে পেরেছিল। রয়টার্স।