রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন কিশোরীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দুবার গণধর্ষণের শিকারের পর গায়ে আগুন দিয়ে আত্মহনন করা কিশোরীর (১৬) বাবা ও পরিবারের সদস্যরা গত মঙ্গলবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছেন। কিশোরীর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির কাছে গণধর্ষণ ও দুর্বৃত্তদের প্ররোচনায় আত্মহত্যার বিচারের দাবি করে বলেন, ‘পুলিশ আর এলাকার গুন্ডারা আমাদের হুমকি দিচ্ছে। এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। আপনিই আমাদের ভরসা। দোষীদের ফাঁসি দিন। ঘটনার সিবিআই তদন্ত করান।’ রাষ্ট্রপতি কিশোরীর বাবার আর্তি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।