যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র জমাদানের চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তথ্য-উপাত্ত জমা দিতে শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংগঠন অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গতকাল শুক্রবার রাতে এ খবর জানিয়েছে। ওপিসিডব্লিউর এক মুখপাত্র গতকাল রাতে বলেন, ‘আমরা আংশিক তথ্য পেয়েছি এবং বাকি তথ্য পাওয়ার অপেক্ষায় আছি।’
জাতিসংঘ-সমর্থিত সংস্থা ওপিসিডব্লিউ-ই বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা রাসায়নিক অস্ত্র ধ্বংস বা হস্তান্তর কার্যক্রম তদারক করবে। সিরিয়ার দেওয়া তথ্য পর্যালোচনার জন্য সংস্থাটির ৪১ সদস্যের নির্বাহী পর্ষদের আগামী সপ্তাহের শুরুর দিকে বৈঠকে বসার কথা রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর বা ধ্বংসের বিষয়ে একটি চুক্তি হয়, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হাত থেকে আপাতত রক্ষা পায় আসাদ সরকার। ওই চুক্তিতে আজ শনিবারের মধ্যে রাসায়নিক অস্ত্রের বিস্তারিত জমা দেওয়ার জন্য সিরিয়াকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
দ্রুত প্রস্তাবের তাগিদ কেরির: সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে দ্রুত প্রস্তাব গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত বৃহস্পতিবার তিনি বলেন, যারা এখনো এটা মানতে চায় না যে সিরিয়ার সরকারই দামেস্কে রাসায়নিক হামলার জন্য দায়ী, তাদের সঙ্গে বাদানুবাদ করার সময় নেই। রয়টার্স, বিবিসি।
রাসায়নিক অস্ত্রের তথ্য দেওয়া শুরু