রাসায়নিক অস্ত্রের প্রথম চালান বাইরে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাসায়নিক অস্ত্রের প্রথম চালানটি ধ্বংসের জন্য সে দেশের বাইরে পাঠানো হয়েছে। কয়েক দিন বিলম্বিত হওয়ার পর ডেনমার্কের একটি জাহাজ উপকরণগুলো নিয়ে সিরিয়ার লাতাকিয়া বন্দর ত্যাগ করে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের সবচেয়ে বিপজ্জনক উপাদানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে জাতিসংঘ-সমর্থিত চুক্তি বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ। সিরিয়ার সরকার লাতাকিয়ায় এগুলো পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার কারণে এর আগে সময়মতো সরিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা ব্যর্থ হয়। এ বিপজ্জনক উপাদানগুলো প্রথমে ইতালি নেওয়া হবে। সেখান থেকে এগুলো মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে করে আন্তর্জাতিক জলসীমায় নিয়ে ধ্বংস করা হবে। এ জন্য ব্যবহার করা হবে বিশেষভাবে নির্মিত একটি টাইটানিয়ামের ট্যাংক। বিবিসি।