রাহুল গান্ধী ‘অযোগ্য নেতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন দূতাবাস বিভিন্ন সময়ে সেসব দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্কসহ নানা বিষয়ে পর্যবেক্ষণ ও মন্তব্য করে তারবার্তা পাঠিয়েছে ওয়াশিংটনে। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস অসম্পাদিত-ভাবে ফাঁস করে দেয় এসব তারবার্তা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিভিন্ন দেশের সরকার, ব্যক্তি ও প্রতিষ্ঠান। আলোড়ন সৃষ্টি হয় নানা মহলে। এ রকমই কিছু তারবার্তার তথ্য নিয়ে এ পুরো পাতার আয়োজন।ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে চার বছর আগে প্রথম দলের বড় ধরনের পদ দেওয়ার পর তাঁকে ‘অযোগ্য নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। ফাঁস হয়ে যাওয়া মার্কিন কূটনীতির গোপন তারবার্তা থেকে এ কথা জানা যায়। রাহুল গান্ধীর মা ও ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ২০০৭ সালে তাঁর ছেলে রাহুল গান্ধীকে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেন। উত্তরাধিকারী হিসেবে রাহুলের অবস্থান শক্ত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অনেকেই মনে করে থাকেন।তারবার্তায় বলা হয়, ওই সময় প্রচারবিমুখ রাহুলের ব্যক্তিগত রাজনীতি সম্পর্কে সামান্যই জানা যায়।ভারতে নিযুক্ত তৎ কালীন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মালফোর্ড স্বাক্ষরিত তারবার্তায় বলা হয়, ‘রাহুলকে ব্যাপকভাবে অযোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং যাঁরা তাঁকে ভাবগাম্ভীর্যহীন বলে মনে করে থাকেন, তাঁদের কাছে তাঁকে সেটা ভুল প্রমাণ করতে হবে।’তারবার্তায় আরও বলা হয়, ‘সেটা করার জন্য তাঁকে দৃঢ়সংকল্প, গভীরতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সামর্থ্য এবং নৈতিক দৃঢ়তা দেখাতে হবে।’ ভারতীয় রাজনীতির বিশৃঙ্খলতা ও নির্মমতার পাঁকে তাঁকে হাত নোংরা করতে হবে।রাহুল গান্ধী (৪১) এখনো কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর তিনি মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময় ভারত শাসন করেছে নেহরু-গান্ধী পরিবার। তবে মার্কিন কূটনৈতিক তারবার্তায় সতর্ক করে দিয়ে বলা হয়, শুধু পারিবারিক পরিচয় রাহুলকে ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকার নিশ্চয়তা দেবে না। এএফপি।