রাহুল চাইলে তাঁকে বিয়ে করতে রাজি রাখি সাওয়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত

রাজীব-সোনিয়া তনয় ভারতের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি বলিউড তারকা রাখি সাওয়ান্ত। তিনি বলেন, রাহুল চাইলে তাঁকে বিয়ে করতে আপত্তি নেই তাঁর।
তবে রাখি বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নরেন্দ্র মোদিকে দেখতে চান। রাখির বয়স এখন ৩৫। আর রাহুল গান্ধীর বয়স ৪৩।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাখি বলেছেন, রাজনৈতিক দুনিয়ায় তিনি পা রাখতে চান। বিজেপি মনোনয়ন দিলে লোকসভা নির্বাচনেও তিনি লড়তে আগ্রহী।
বিহারে নিজের অভিনীত নতুন ভোজপুরি ছবি কাট্টা তনাল দুপাট্টার প্রচারে গিয়ে রাখি গত সোমবার বিহারের হাজিপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। একই সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমারের প্রশংসা করে বলেন, বিহারের উন্নয়নে নীতিশ কুমারের ভূমিকা প্রশংসনীয়।