রাহুলকে খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গত মঙ্গলবার ক্ষমতাসীন কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘আমরা শিল্পকারখানার জন্য রাজ্যে জায়গা করি। আর সেখানে অন্যরা এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান।’ সম্প্রতি রাজ্যের জগদীশপুরে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এ ধরনের একটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে তাঁর নাম উল্লেখ করেননি অখিলেশ। টাইমস অব ইন্ডিয়া।