রাহুলকে চ্যালেঞ্জ মনে করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি

ভারতের উত্তর প্রদেশে নিজের নির্বাচনী আসনে গিয়েই কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে একহাত নিয়েছেন বিজেপির প্রার্থী টেলিভিশন অভিনেত্রী স্মৃতি ইরানি। রাজ্যের আমেথি আসনে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রাহুলকে মোকাবিলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হওয়ার পর এটাই তাঁর প্রথম সফর।
স্মৃতি ইরানি গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমি রাহুলকে চ্যালেঞ্জ মনে করি না। কারণ, তিনি নিজেই আমেথির জনগণের সামনে বিরাট এক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন।’ এনডিটিভি।