প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সংসদীয় দলের নেতার পদে রাহুল গান্ধীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের ১০ সাংসদ। গত বৃহস্পতিবার কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর কাছে পাঠানো এক চিঠিতে তাঁরা এ দাবি জানান।লোকসভার কংগ্রেস সংসদীয় দলের নেতার পদে এত দিন ছিলেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এখন পদটি শূন্য রয়েছে। সোনিয়াকে চিঠি লেখা ১০ সাংসদের মধ্যে আছেন পি সি চাকো, ভক্তচরণ দাস, ফ্রান্সিসকো সার্ডিনহার ও সঞ্জয় নিরুপম প্রমুখ। চিঠিতে তাঁরা বলেছেন, সময়ের প্রয়োজনে এখনই রাহুলকে লোকসভার নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হোক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংসদদের ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে কংগ্রেস। আগামী মাসে লোকসভার বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সংসদীয় নেতার নাম ঘোষণা করবে।