রাহুলের পাশ থেকে রিভলবারসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর অতি কাছ থেকে রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা আমেথিতে এ ঘটনা ঘটে।যদিও আটক ব্যক্তি বলেছেন, নিজের নিরাপত্তার জন্য তিনি তাঁর কাছে রিভলবার রেখেছিলেন। তিনি বলেন, বাবা ও ভাই হত্যার দ্রুত তদন্তের আবেদন জানাতে তিনি রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।আটক ব্যক্তি বলেন, ‘আমি রাহুল গান্ধীকে একটি আবেদনপত্র দিতে এসেছিলাম। নিজের নিরাপত্তার জন্য আমি রিভলবার রেখেছিলাম। এখানে আমার একটি দোকান আছে। গ্রামের মানুষ আমাকে ভালোভাবেই চেনে।’ টাইমস অব ইন্ডিয়া।