রাহুলের প্রশংসায় লালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর কাছে কিছুই নন। ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব এ মন্তব্য করেছেন। আলোচিত গোখাদ্য মামলায় কারাদণ্ড পাওয়া লালু বলেন, ‘রাহুল গান্ধী, রাহুল গান্ধী-ই। সংবাদমাধ্যম কেজরিওয়াল ও মোদিকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে ধরছে।’
লালু আরও বলেন, ‘দিল্লির মানুষ এক মাসের মধ্যে তাঁদের ভুল বুঝতে পারবেন। তাঁরা (এএপি নেতা-কর্মীরা) কেমন লোক, নগরবাসী তা জানেন না। কেজরিওয়াল যে স্বপ্ন দেখিয়েছেন, সেটি বড় নাটক ছাড়া কিছু নয়। তিনি দিল্লির শাসনে সবচেয়ে বাজে নজির তৈরি করবেন।’ টাইমস অব ইন্ডিয়া।