রাহুলের বিয়ের বাধা দূর করতে বিশেষ পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিয়ের পথের সব বাধা দূর করতে দলের একজন নেতা বিশেষ পূজা করেছেন। রাহুল যেন একজন অপরূপ সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পান—এই প্রার্থনা করেছেন তিনি।কংগ্রেসের এই নেতার নাম বিষ্ণুদেব প্রসাদ যাদব। তিনি বিহারের মধেপুরা জেলার নগর পরিষদের সদস্য। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে এই বিশেষ পূজার আয়োজন করেন তিনি। বিষয়টি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। পূজা দেখতে বহু মানুষ বিষ্ণুদেবের বাড়িতে হাজির হয়।রাহুলের মনের মতো একজন জীবনসঙ্গিনীর প্রার্থনা করেই ক্ষান্ত হননি বিষ্ণুদেব, তিনি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করতে দেবতাদের কৃপা চেয়েছেন। পিটিআই অনলাইন।