রায় ঘোষণা স্থগিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা প্রতিনিধিঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা স্থগিত করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষেৗ বেঞ্চের তিন বিচারপতি এস ইউ খান, সুধীর আগরওয়াল ও ধরমবীর শর্মার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের এই রায় দেওয়ার কথা ছিল।এই রায় ঘোষণা নিয়ে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরতে পারে—এই আশঙ্কায় উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রমেশচন্দ্র ত্রিপাঠি গত বুধবার সুপ্রিম কোর্টে রায় প্রদান পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সুপ্রিম কোর্টের বিচারপতি আলতামাস কবির এবং এ কে পট্টনায়েকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ত্রিপাঠির আবেদন খারিজ করে উপযুক্ত বেঞ্চে তা দাখিল করার নির্দেশ দেন।গতকাল বৃহস্পতিবার রমেশচন্দ্র সুপ্রিম কোর্টে একই আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে গঠিত দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় প্রদান স্থগিত করার নির্দেশ দেন। একই সঙ্গে বেঞ্চ ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ভারতজুড়ে জারি করা হয় কড়া সতর্কতা। প্রতিটি রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন এই রায় নিয়ে যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে জন্য দেশব্যাপী শান্তি বজায় রাখার আবেদন জানায়।