রায় ঘোষণায় আদালত আপাতত বিরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দের ঘোষণা স্থগিত রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দেওয়া থেকে আপাতত বিরত রয়েছেন দুর্নীতিবিরোধী একটি বিশেষ আদালত (এটিসি)। মোশাররফকে একটি মামলায় ফেরারি দেখিয়ে তাঁর সম্পত্তি জব্দের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে মোশাররফের স্ত্রী সেহবা মোশাররফ ওই ঘোষণার বিরুদ্ধে এটিসির রাওয়ালপিন্ডি শাখায় আবেদন করেছিলেন। তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি শুনানিকালে বলেন, যৌথ হিসাব জব্দ করার আগে তদন্ত হওয়া প্রয়োজন। পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) আইনজীবী চৌধুরী জুলফিকার বলেন, সেহবার ব্যক্তিগত কোনো উপার্জন না থাকায় ওই যৌথ হিসাবে মূলত মোশাররফের অর্থই জমা রয়েছে। ওই হিসাব বহাল রাখার আবেদন মোশাররফ ছাড়া আর কেউ করতে পারেন না। কারণ, তিনি ফেরারি আসামি। ডন।