রায় জানুয়ারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি হাইকোর্টে বিচারাধীন ভারতের প্রশিক্ষণার্থী ফিজিওথেরাপিস্ট নির্ভয়া গণধর্ষণ মামলার রায় আগামী জানুয়ারিতে হতে পারে। রায়ে অভিযুক্ত চার আসামির মৃত্যুদণ্ড বহাল থাকতে পারে। এর আগে গত সেপ্টেম্বর মাসে নিম্ন আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। চার আসামির আবেদনের ভিত্তিতে এখন শুনানি চলছে। গত বছরের ১৬ ডিসেম্বর আসামিরা ২৩ বছর বয়সী নির্ভয়াকে দিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণ করেন। অভিযুক্ত দুই আসামি মুকেশ ও পাওয়ান গুপ্তের আইনজীবী এম এল শর্মা বলেন, ‘আমরা আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিচারের রায় পাব।’ টাইমস অব ইন্ডিয়া।